সরকার প্রদত্ত বেতন-ভাতা ও মঞ্জুরীসহ প্রতিষ্ঠানের তহবিল নির্দিষ্ট খাতে যথাযথভাবে ব্যয় করা হচ্ছে কিনা তা যাচাই করা
#
শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক সরকার, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড অথবা অন্য কোন সরকারি কর্তৃপক্ষের নিকট পেশকৃত তথ্য ও বক্তব্যের যথার্থতা যাচাই করা
ব্যবস্থাপনা কমিটি/পরিচালনা পর্ষদসহ অন্য যে কোন উপযুক্ত কর্তৃপক্ষের জারীকৃত প্রশাসনিক আদেশ ও নির্দেশ সমূহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যথাযথভাবে পালন করছে কিনা তা যাচাই করা;
#
শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার মান উন্নয়নের জন্য পরিকল্পনা মাফিক পরিদর্শন এবং প্রয়োজনীয় উপদেশ প্রদান;
#
সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সমূহের একাডেমিক কার্যকলাপ তত্বাবধান করা;
#
সি.এ. ফার্ম দ্বারা দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব নিরীক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
#
কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে সুনির্দ্দিষ্ট অভিযোগ তদন্ত করা;
#
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এর অধীনস্থ দপ্তর, সংস্থা ও শিক্ষা বোর্ডসহ যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি/বেসরকারি) অভিযোগ/অনিয়ম, দুর্নীতি ইত্যাদি তদন্ত করা;