তথ্য যোগাযোগ প্রযুক্তি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়৷ তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির ফলে সারা বিশ্বের নানা রকম জ্ঞান ও প্রযুক্তির ভান্ডার আমাদের কাছে সহজলভ্য হয়েছে৷ মূলতঃ ইন্টারনেটের মাধ্যমে সবার জ্ঞান সবার জন্য উণ্মূক্ত থাকে যার ফলশ্রুতিতে জীবন যাত্রার মান উন্নয়ন সহজ হয়৷ বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির এ যুগে একটি জাতির উন্নয়নের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি অপরিহার্য৷ পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য৷ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এবং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য আমাদের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে ৷ এ জন্য মানসম্মত এবং যুগোপযোগী শিক্ষার কোন বিকল্প নেই৷ সুতরাং শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং গতিশীল করে গড়ে তুলতে হবে৷ এ লক্ষ্যকে সামনে রেখে আমরা শুরু করতে যাচ্ছি ই-সরকার এবং এর প্রথম পদক্ষেপই হচ্ছে এ ওয়েবসাইট৷ আমরা আশা করছি এর ফলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দূনীতিমুক্ত গতিশীল ও দক্ষ শিক্ষা প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে যার দ্বারা আমরা কাংখিত লক্ষ্যে পৌঁছতে পারব৷
প্রফেসর মাহফুজা বেগম
পরিচালক
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর
শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা